ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাসরুমে গাড়ি, ২ শিশু নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ক্লাশরুমে ঢুকে পড়ে। এতে আট বছর বয়সী দুই শিশু প্রাণ হারিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান পুলিশ এ কথা জানিয়ে বলেছে, একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ি সিডনির পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই স্কুলের কাঠের দেয়াল ভেঙে ঢুকে পড়ে। ক্লাশে তখন ২৪ জন প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষক ছিল।

গুরুতর আহত অবস্থায় পাঁচ শিশুকে হাসপাতালে নেয়া হলে সেখানে দু’জন মারা যায়। আহত আট বছর বয়সী দুই মেয়ে ও নয় বছর বয়সী অপর একটি মেয়ের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর ১৬ শিশু ও তাদের শিক্ষক সামান্য আহত হয়েছে।

নিউ সাউথ ওয়েলেসের পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্টুয়ার্ট স্মিথ বলেন, পুলিশ একে ইচ্ছাকৃতভাবে নয়, বরং দুর্ঘটনা হিসেবেই দেখছে।’

পুলিশ জানায়, গাড়িটির ৫২ বছর বয়সী নারী চালক এই ঘটনায় আহত হয়নি। তবে তদন্তের অংশ হিসেবে তার রক্ত ও প্রস্রাব পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাসরুমে গাড়ি, ২ শিশু নিহত

আপডেট সময় ০৮:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭