ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ট্রাম্পের সাবেক উপদেষ্টার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার মস্কোতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কার্টার পেইজ। মার্কিন আইনসভা কংগ্রেসের সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে পেইজ বিষয়টি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই কমিটির কাছে পেইজের বক্তব্য সোমবার জনসমক্ষে প্রকাশ করা হয়। শুনানিতে শুরুতে রাশিয়ার জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ হয়নি বলে দাবি করেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা। অবশ্য পরে তিনি বলেছেন, ২০১৬ সালের জুলাইয়ে মস্কোতে প্রথম সফরের সময় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আরকাদি ভোরকোভিচের সঙ্গে ক্ষণিকের জন্য কুশল বিনিময় হয় তাঁর। পরবর্তী সময়ে একই বছরের ডিসেম্বরে একটি নৈশভোজে দ্বিতীয়বারের মতো মিলিত হন তাঁরা।

ভোরকোভিচের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইন্টেলিজেন্স কমিটিকে পেইজ বলেন, ‘হ্যাঁ হয়েছে, তিনি একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আমিও গিয়েছিলাম।’

পেইজ আরো জানান, ২০১৬ সালের জুলাইয়ে সফরের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার দলকে অবহিত করেছিলেন তিনি। প্রচার দলের ওই সদস্যদের মধ্যে ছিলেন রিপাবলিকান সিনেটর ও অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস, ট্রাম্পের জ্যেষ্ঠ সহকারী হোপ হিকস ও কোরি লিওয়ানডোওস্কি।

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে রাজনীতিতে আনকোরা ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে রাশিয়ার হাত থাকার বিষয়টি শুরু থেকেই আলোচিত হয়ে আসছিল। ট্রাম্প ও রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নসভা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ইন্টেলিজেন্স কমিটি। সেই কমিটির সদস্যরা সাত ঘণ্টা ধরে জেরা করেন ট্রাম্পের সাবেক উপদেষ্টাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ট্রাম্পের সাবেক উপদেষ্টার

আপডেট সময় ০২:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭