ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু-ক্যালেডোনিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে রয়টার্স ও ডেইলি মেইলের খবর বলা হয়েছে। খবরে আরো বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ দশমিক ৩ মাইল গভীরে এর উৎপত্তি ছিলো।

জয়েন্ট অস্ট্রেলিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার ও হাওয়াই ওয়ার্নিং সেন্টার থেকে জানানো হয়েছে, কোনো রকম সুনামির সম্ভাবনা নেই। এখন পর্যন্ত হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আজ মঙ্গলবার ৭ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভানুয়াতুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র জানান, সেখানে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু-ক্যালেডোনিয়া

আপডেট সময় ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭