ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে রুশ মডেলের মৃত্যু নিয়ে হইচই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের সাংহাইতে মডেলিং করতে গিয়ে রাশিয়ার এক কিশোরী মডেলের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে হইচই। রাশিয়ার ওই মডেল চীনের যে এজেন্সির মাধ্যমে কাজ করছিল তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অতিরিক্ত চাপ দিয়ে কাজ করানোয় ওই মডেলের মৃত্যু হয়েছে।

সাংহাইয়ের ফ্যাশন উইকে অংশ নেওয়ার পর গত শুক্রবার ১৪ বছর বয়সি ভ্লাদা ডিজিয়ুবা গত শুক্রবার চীনে মারা যায়। ভ্লাদা চীনের ইএসইই মডেল এজেন্সির হয়ে কাজ করছিল। ওই মডেল এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সে অন্য মডেলদের সঙ্গে আনন্দ নিয়ে কাজ করছিল।

সাবেক সোভিয়ত ইউনিয়ন থেকে অনেক মডেলই চীনে আসে। চীনের আইন অনুযায়ী, কিছু নির্দিষ্ট শিল্পে ১৬ বছরের কম বয়সি বিদেশিরা কাজ করতে পারে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদা দুর্বল অনুভব করছিল এবং তার মাথা ঘোরাচ্ছিল। এ কারণে বুধবার তাকে সাংহাই হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হয় এবং গত শুক্রবার সে মারা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম চীনা গ্লোবাল টাইমসে বলা হয়েছে, রক্তে বিষাক্ততার কারণে তার মৃত্যু হয়েছে।

তবে রাশিয়ার ইংরেজি পত্রিকা সাইবেরিয়ান টাইমসে বলা হয়েছে, রুশ মডেলের মৃত্যু হয়েছে মেনিনজাইটিসে (মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের পাশে অবস্থিত ঝিল্লীর প্রদাহজনিত রোগ)। সাংহাইয়ের ওই ফ্যাশন উইকে অক্লান্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে তার মৃত্যু হয়েছে।

ভ্লাদার মৃত্যুর সময় ইএসইই মডেল এজেন্সির প্রধান প্রতিনিধি ক্যারি ফাং তার পাশে ছিলেন। তিনি বলেন, মৃত্যুর আগে রাশিয়ার এই মডেল দুই মাস খুব আনন্দের সঙ্গে চীনে সময় কাটিয়েছে।

গত সোমবার ক্যারি ফাং বলেন, সে ছিল খুবই প্রাণোচ্ছল। সে চিপস খেতে পছন্দ করত, খাবার খেতেও পছন্দ করত। সে অন্য সব কিশোরীর মতোই চঞ্চল ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে রুশ মডেলের মৃত্যু নিয়ে হইচই

আপডেট সময় ১১:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭