ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

উখিয়ায় রোহিঙ্গাদের হামলা ও গুলিবর্ষণ আহত ৪ বাংলাদেশি

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের হামলায় স্থানীয় চার বাংলাদেশি আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার গভীর রাতে বালুখালী রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান। আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতাল ও একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৫ স্থানীয় বাসিন্দা। এ সময় রোহিঙ্গারা স্থানীয়দের উপর গুলিবর্ষণও করেছে দাবী করেছেন স্থানীয় ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২ টায় বালুখালী রোহিঙ্গা শিবিরের খেলার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এই নিয়ে বালুখালীতে স্থানীয় ও রোহিঙ্গাদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে নলকূপ স্থাপন করা নিয়ে রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার রাতে রোহিঙ্গারা ডাকাত পড়েছে বলে রোহিঙ্গা শিবিরের মাইকে মাইকিং করে সংঘবদ্ধ ভাবে স্থানীয়দের উপর হামলা চালায়।

তিনি আরও জানান, খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জন স্থানীয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। তাদেরকে হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো অন্তত ৫ জন স্থানীয় নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা তাকে অভিযোগ করেছেন বলে তিনি জানান।

নিখোঁজ বাংলাদেশিদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। আহত ব্যাক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার জানান, শুক্রবার রাত ১২টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর রোহিঙ্গারা পরিকল্পিতভাবে স্থানীয়দের ওপর হামলা চালায়। এই সময় রোহিঙ্গারা একাধিকবার গুলিবর্ষণ করেছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

উখিয়ায় রোহিঙ্গাদের হামলা ও গুলিবর্ষণ আহত ৪ বাংলাদেশি

আপডেট সময় ১২:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭