বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার বিষয়টি বিবেচনা করছেন বৃটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক। তিনি জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি এই আইনি পদক্ষেপের পথে এগোচ্ছেন। মূলত দুর্নীতির অভিযোগে বাংলাদেশে বিচারপ্রক্রিয়া শুরুর জের ধরে তাকে বৃটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল বলে তিনি দাবি করেন। তার পক্ষে সাজা ভোগ করার সম্ভাবনাও নেই। অথচ শেষ পর্যন্ত আমিই তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলাম।
শেখ হাসিনার সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ এনে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেয়। অভিযোগ রয়েছে যে, তিনি ঢাকার উপকণ্ঠে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন। একই মামলায় তার অনুপস্থিতিতে আরও ১৬ জনের বিচার সম্পন্ন হয়। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ এই সব অভিযোগকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। তার সাফ কথা, তিনি এসব অভিযোগ সম্পর্কে বিন্দুমাত্র জানতেন না এবং নিজের নির্দোষিতা সম্পর্কে তিনি নিশ্চিত। তিনি এই পুরো বিচার প্রক্রিয়াকে ‘কাফকাস্ক দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতে বিচার হয়েছে। ২০২৫ সালের গ্রীষ্মে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘কী কারণে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সতর্কবার্তা দেখে প্রথম জানতে পারি, আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বার্নহ্যাম সেই লক্ষ্য পূরণ করতে পারলে নিজের ব্যক্তিগত দুঃখ ভুলে দল ও সরকারের সাফল্যের দিকেই মনোযোগ দিতে চান তিনি।
টিউলিপের মতে, তিনি মূলত শেখ হাসিনা ও অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের বলি হয়েছেন। ‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তিনি এক প্রকার ‘বিদ্বেষমূলক বিচারপ্রক্রিয়ার’ শিকার। ড. ইউনূসের কাছে এই অভিযোগ ও বিচারপদ্ধতি নিয়ে নিজের অবস্থান জানানোর জন্য লন্ডন ডরচেস্টার হোটেলে থাকা অবস্থায় তিনি হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন, এমনকি সরাসরি সাক্ষাতের চেষ্টাও করেছিলেন। তবে ড. ইউনূস বা তার ঘনিষ্ঠ সহযোগীদের কাছ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্য জানতে ইউনূসের ঘনিষ্ঠ দুই সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
টিউলিপের দাবি, তার বিরুদ্ধে ঠিক কী সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তা জানতে তার আইনজীবীরা বারবার বাংলাদেশের সরকারের কাছে যোগাযোগের চেষ্টা করেও কোনো জবাব পাননি। এই বিতর্কিত পরিস্থিতির সময় সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে সমর্থন জুগিয়েছিলেন বলে জানিয়েছেন টিউলিপ। নিরাপত্তা হুমকির মুখে থাকা অবস্থায় ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সফরের সময় স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন। তবে টিউলিপকে নিয়ে স্টারমারকে বারবার প্রশ্নের মুখে পড়তে দেখে এক পর্যায়ে তিনি স্বেচ্ছায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, কিয়ার স্টারমারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক যাত্রায় তিনি শুরু থেকেই পাশে ছিলেন, তাই নিজেকে আর দলের জন্য বোঝা হয়ে থাকতে চাননি। টিউলিপ বলেন, ‘কিয়ারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক প্রচেষ্টার অংশ ছিলাম আমি।
টিউলিপ স্বীকার করেছেন যে স্টারমারের ক্ষমতাচ্যুতি তার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই এমপি অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, লেবার পার্টি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসবে এবং বার্নহ্যামের সফলতার ওপরই এখন তার মূল মনোযোগ নিবদ্ধ থাকবে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার রেশ এখনো কাটেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান।
আকাশ নিউজ ডেস্ক 
























