সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এক হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বিস্তারিত জানতে ও আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























