যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রুকলিনের একটি আদালতে তাঁকে ৩৩০ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সরকারের অন্য কর্মকর্তাদের হত্যা করতে চক্রান্ত করায় যুক্তরাষ্ট্রের একটি আদালত পাকিস্তানের এক নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন। নেতানিয়াহুকে থামাতে চান ট্রাম্প, সম্পর্ক যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেই। এটাও ভেবেছিলেন, কাউকে হত্যা করার আগেই ধরা পড়ে যাবেন।
আদালতের নথিপত্র অনুযায়ী, আসিফ মার্চেন্ট যুক্তরাষ্ট্রে এসে ভাড়াটে খুনি নিয়োগের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করছিলেন।
মার্কিন বাহিনীর হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই ষড়যন্ত্র করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি ইরানের সঙ্গে সম্পৃক্ত। বিদেশের মাটিতে ইরানের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।
২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি।
আদালতে আসিফ মার্চেন্ট দাবি করেন যে, তাঁর পরিবার তেহরানে বসবাস করে এবং তাদের নিরাপত্তার কথা ভেবে তিনি এই পরিকল্পনায় জড়াতে বাধ্য হয়েছেন। তিনি আরও দাবি করেন, তাঁকে সরাসরি কাউকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি। তবে তিনি স্বীকার করেছেন যে, এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ইরানের একজন যোগাযোগকারী টার্গেট হিসেবে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং নিকি হ্যালিসহ তিনজনের নাম উল্লেখ করেছিলেন। দেশের কোথাও শেখ পরিবারের নামফলক থাকতে পারবে না: অলি আহমদ।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, আসিফ মার্চেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত সমন্বয়ের কাজে নিয়োজিত ছিলেন। তিনি এই রায়কে অপরাধের যথাযথ শাস্তি হিসেবে উল্লেখ করেছেন। ব্ল্যাঞ্চ জোর দিয়ে বলেন, বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে মার্কিন নেতাদের হত্যার পরিকল্পনা বিচার বিভাগ কোনোভাবেই বরদাশত করবে না।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, আসিফের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে এবং এই হত্যার পরিকল্পনা দেশটির শাসকগোষ্ঠীর পুরোনো কৌশলের অংশ। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০২৪ সালের ১২ জুলাই তাঁকে গ্রেপ্তার করে। সেই সময় তিনি যুক্তরাষ্ট্র ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন।
ট্রাম্পকে হত্যার এই প্রচেষ্টার বিষয়টি নিয়ে এফবিআইসহ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক তদন্ত চালিয়েছে। মার্কিন আইন অনুযায়ী, জাতীয় পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যেকোনো ধরনের চক্রান্তের কঠোর বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এর দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত আমরা থামব না।’।
আকাশ নিউজ ডেস্ক 
























