নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, গোপালগঞ্জ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে এসআরবির ৬ ও ১০ নম্বর ব্যাটালিয়ন নিয়ে গঠিত একটি কম্পোজিট ফোর্স সেখানে দিনরাত কাজ করছে। তিনি আরও বলেন, সহিংসতা বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে প্রতিহত করতে বদ্ধপরিকর। একটা হচ্ছে এসআরবির ৬, এবং আরেকটা এসআরবি ১০। এসআরবির দুইটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে আমাদের যে একটি কম্পোজিট ফোর্স সেখানে নিয়োজিত আছে।
এসআরবি মুখপাত্র স্পষ্ট করেন যে, তাদের এই কার্যক্রম শুধু গোপালগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং সারা দেশজুড়েই নিরাপত্তা বজায় রাখতে তারা সচেষ্ট। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ বা যে কোনো ধরনের হানাহানি ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। আমরা চেষ্টা করবো যাতে যত রকমের হানাহানি বলেন, বাসে অগ্নিসংযোগ হোক, ককটেলবাজি হোক, এগুলোকে নিবারণ করতে।
আকাশ নিউজ ডেস্ক 

























