ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বৈরী আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তারা এই তৎপরতা শুরু করে। বিজিবির তৎপরতায় তাদের এ চেষ্টা সফল হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যরা বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি পথ দিয়ে নারী ও পুরুষসহ মোট ২০ জনকে সীমান্তের জিরো লাইনের দিকে ঠেলে দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কঠোর অবস্থান নেন, যার ফলে তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকতে দেখা যায়। বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বৈরী আবহাওয়ার সুযোগে বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

আপডেট সময় ০৩:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬