রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এই দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাটি গ্রহণ করা হবে।
গত বুধবার বিকেলে রুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভর্তি প্রক্রিয়ার সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষাটি বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রাথমিক যোগ্যতা যাচাইয়ের পর আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। রুয়েটে সব মিলিয়ে বারো শতাধিক আসন রয়েছে। রুয়েটে ১২ শতাধিক আসনের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবেদন করলেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে না। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।
ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। এছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ ১৩ থাকতে হবে, তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪ থাকা আবশ্যক।
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই ২০২৫ সালের নভেম্বর বা তার পরবর্তী সময়ে ‘এ’ লেভেলের সার্টিফিকেট অর্জন করতে হবে।
অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, আদালতের একটি নিষেধাজ্ঞার বিষয় মাথায় রেখেই জানুয়ারি মাসে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সঙ্গে যেন তারিখের সংঘাত না ঘটে, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনকারী সবাইকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না, বরং মেধা তালিকার ভিত্তিতে বাছাইকৃত ১৮ হাজার শিক্ষার্থীই চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয় পরবর্তীতে স্টিয়ারিং কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























