ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন নানা কর্মসূচিতে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে সফরে এসেছেন তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা শুরু করে সকাল ১০টা ৩০ মিনিটে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

লালমনিরহাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। লালমনিরহাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনব্যাপী এই সফরের শুরুতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

দুপুরে তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর পানিনিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় স্থানীয় উপকারভোগী মানুষদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার। এরপর প্রধানমন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি নেবেন। সবশেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। দিনব্যাপী এসব সরকারি কর্মযজ্ঞ শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে করেই তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন নানা কর্মসূচিতে

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন নানা কর্মসূচিতে

আপডেট সময় ১২:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬