ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনা জেলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ক্রীড়াকে জীবিকা ও পেশার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

স্টেডিয়ামে প্রবেশের পরপরই সরকারপ্রধান গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান। তাকে কাছে পেয়ে উপস্থিত তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাত নেড়ে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দিলে পুরো স্টেডিয়াম এলাকা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থী ও ক্রীড়াবিদেরা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলে লুকিয়ে থাকা উদীয়মান ক্রীড়া প্রতিভাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ নভেম্বর শুরু একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬