ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু

খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে নিজের প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাদাম বিক্রেতা রাজু। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাজু বলেন, তিনি বাদাম বিক্রি করেন, এর মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ও হাত মিলিয়েছেন, এতেই তার জীবন সার্থক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ্‌ জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে সরাসরি ধন্যবাদ জানাতে পেরে তার খুবই ভালো লেগেছে। ‘আমি বাদাম বেচি, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কইছি, ‘হাত মেলাইছি, ‘আমার আর কি আর লাগে, ‘আলহামদুলিল্লাহ, ‘আমি কার সঙ্গে কথা কলাম, ‘আমার জীবন সার্থক,। ‘বাদাম বেচি, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে,।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে এক বিশেষ হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে এগিয়ে যান। এই যাত্রাপথে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। উপস্থিত নেতাকর্মীরা নানা স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান এবং কারও কারও মাথায় হাত বুলিয়ে দেন। এই সুযোগেই পথপাশে থাকা বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও তিনি করমর্দন করেন। নেতা কর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শনসূচি অনুযায়ী, সকাল ১০টা ৪৮ মিনিটে দাকোপের পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে বানৌজা মোংলা জেটিতে গিয়ে পৌঁছান। বিকেলে মোংলা বন্দরের সামগ্রিক কার্যক্রম ও জেটি পরিদর্শন ছাড়াও তার প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে। দিনব্যাপী এসব অফিশিয়াল সফর ও কর্মসূচি শেষ করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সরকারপ্রধান।

আপলোডকারীর তথ্য

খাবারের মান নিয়ে সমালোচনার জবাবে ঘরোয়া রেস্টুরেন্টের স্পষ্টীকরণ

খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু

আপডেট সময় ০৯:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬