ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

টাকা না পেয়ে নিজ বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশালের উজিরপুরে নিজ ঘরে আগুন দিয়ে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। তাকে রবিবার রাতে যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম।

যুবকের মা ও বোনের দাবি, মাদকাসক্ত হওয়ায় টাকা চেয়ে না পেয়ে ঘরে আগুন দিয়েছে। যুবকের দাবি, বিদেশ যাওয়ার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিয়েছে সে।

রবিবার বিকেলে উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া যুবক তামিম হাওলাদার ওই গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।

মামলার বরাতে উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত তামিমকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু সে স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। গত কয়েকদিন ধরে মায়ের কাছে টাকা দাবি করে। শনিবার বোনকে ফোন করে টাকা দিতে বলে, তা না হলে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হুমকি দেয়। ধারাবাহিকতায় রবিবার বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে তামিম আগুনে দেয়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের পূর্বে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ধান, চাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে যায়।

ওসি বলেন, পরিবারের দাবি অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনায় যুবকের বোন বাদী হয়ে ঘরে অগ্নিসংযোগ ও ক্ষতিসাধন করার অভিযোগে মামলা করেছে। মামলার পর রাতে তামিমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

ওসি বলেন, গ্রেপ্তার তামিম ঘরে অগ্নিসংযোগ করার বিষয়টি স্বীকার করেছেন। বিদেশ যাওয়ার জন্য টাকা চেয়ে না পেয়ে আগুন দিয়েছে বলে জানিয়েছে তামিম বলেন ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

টাকা না পেয়ে নিজ বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক

আপডেট সময় ০৬:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬