ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

বিশ্বকাপে তিন-চারটি ম্যাচ জিততে চাই: জ্যোতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হওয়া বৈশ্বিক এই আসরে অংশ নিতে দুই ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। প্রথম বহর রবিবার (২৪ মে) রাতে স্কটল্যান্ডের উদ্দেশে রওনা দেবে, আর দ্বিতীয় দল যাবে মঙ্গলবার (২৬ মে)। স্কটল্যান্ডে ত্রিদেশীয় প্রস্তুতি সিরিজ শেষ করে সেখান থেকেই ইংল্যান্ডে যাবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত খুব বেশি সমৃদ্ধ নয়। ২০১৪ সালে প্রথমবার অংশ নেওয়ার পর এখন পর্যন্ত ২৫ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে দলটি। তবে এবার অতীতের ব্যর্থতা পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়েই বিশ্বমঞ্চে নামতে চায় টাইগ্রেসরা।

রবিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা দুবাইয়ে একটি ম্যাচ জিতেছিলাম। এর আগের আসরেও খেলেছিলাম, তবে তখন কোনো ম্যাচ জিততে পারিনি। সেই জায়গা থেকে আমি মনে করি, গতবারের তুলনায় এবার আমাদের দলগত সমন্বয় আরও ভালো। তাই ম্যাচ জয়ের সংখ্যাও বাড়ানোর সুযোগ আছে। আমার কাছে মনে হয়, এখন টি-টোয়েন্টি দলে আগের চেয়ে বেশি পাওয়ার হিটার রয়েছে, যা আগে ছিল না। আগে দুই-একজন ক্রিকেটারের ওপরই টি-টোয়েন্টি অনেকটা নির্ভর করত। কিন্তু এখন নতুন কয়েকজন খেলোয়াড় এসেছে, যারা নিয়মিত দলের পারফরম্যান্সে অবদান রাখছে। যেমন নাহিদা আছে, মারুফা আছে।’

দলের মানসিকতা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলোয়াড়দের মধ্যে এখন একটা ক্ষুধা কাজ করছে। বিশ্বকাপের মঞ্চে ভালো খেলতে হবে, ম্যাচ জিততে হবে। এই দিকগুলো বিবেচনা করলে আমার বিশ্বাস, এবার আমরা আরও ভালো করতে পারব। দুই-একটি নয়, তিন-চারটি ম্যাচ জেতার সামর্থ্যও আমাদের আছে। দলের বর্তমান অবস্থান, কয়েকজন ক্রিকেটারের ধারাবাহিক পারফরম্যান্স এবং বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের যে শক্তি তৈরি হয়েছে, সেগুলো ইতিবাচক দিক। আমরা যদি সম্মিলিতভাবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে গত বিশ্বকাপের চেয়ে অবশ্যই ভালো ফল করা সম্ভব।’

এবার প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১২টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে শিরোপার জন্য। আগামী ৫ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৪ জুন, এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জ্যোতির দল।

বিশ্বকাপের আগে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ পাওয়ায় সন্তুষ্ট অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যেকবার আইসিসি ইভেন্টের আগে আমরা তেমন আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ পেতাম না। এটা আমাদের একটা কমপ্লেইন ছিল। এবার কিন্তু সেটা নেই। আমরা অনেক ম্যাচ খেলেছি, সামনে আরও ম্যাচ আছে। আমার মনে হয় টুর্নামেন্টের আগে কম্বিনেশন ঠিক করার জন্য যথেষ্ট সময় পাব।’

ব্যাটিং ইউনিট নিয়েও আত্মবিশ্বাসী জ্যোতি। তার ভাষায়, ‘আগে দুই-একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল ছিলাম। এখন কয়েকজন ক্রিকেটার নিয়মিত টিম পারফরম্যান্সে অবদান রাখছে। আমরা শুধু ভালো খেলতে না, ম্যাচ জিততে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

বিশ্বকাপে তিন-চারটি ম্যাচ জিততে চাই: জ্যোতি

আপডেট সময় ০৪:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬