ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ বিকেলে তাইজুলের জোড়া আঘাত, চালকের আসনে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

চতুর্থ দিনের শেষ বিকেলে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার গড়ে তোলা বড় জুটি ভেঙে দেওয়ার পর দ্রুত আরও একটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন এই বাঁহাতি স্পিনার।

দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১২১ রান, আর বাংলাদেশের দরকার শেষ ৩ উইকেট। ক্রিজে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান, ১৩৪ বলে ৭৫ রানে ব্যাট করছেন তিনি। তার সঙ্গে আছেন সাজিদ খান, ৯ বলে ৮ রান করে অপরাজিত।

ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চাপ তৈরি করে। প্রথমেই দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে ক্যাচ দিয়ে ফিরে যান আব্দুল্লাহ ফজল, মেহেদি হাসান মিরাজের দারুণ ক্যাচে। এরপর আজান আওয়াইসও ইনিংস বড় করতে পারেননি, ২১ রানে মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

এরপর বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। দুজনের ৯২ রানের জুটি সফরকারীদের স্বস্তি দিলেও সেটি ভাঙেন তাইজুল ইসলাম। ৪৭ রান করা বাবর আজম তাইজুলের বলে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন, ভেঙে যায় গুরুত্বপূর্ণ জুটি।

নাহিদ রানা এরপর আবার আঘাত হানেন। মাত্র ৬ রান করা সৌদ শাকিল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।

এরপর আবারও বাংলাদেশকে সাফল্য এনে দেন তাইজুল। ৭১ রান করা অধিনায়ক শান মাসুদকে শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ করান তিনি। ১৬২ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

এর আগে তৃতীয় দিনের শেষে পাকিস্তান দুই ওভার খেললেও কোনো রান তুলতে পারেনি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। তার ইনিংসে ভর করে বাংলাদেশ ৩৯০ রান তোলে এবং পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড় করায় ৪৩৭ রানের বিশাল চ্যালেঞ্জ।

এখন শেষ দিনে নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। পাকিস্তানের সামনে জয়ের জন্য দরকার আরও ১২১ রান, আর বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেষ বিকেলে তাইজুলের জোড়া আঘাত, চালকের আসনে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬