ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরল্যাংড়া মোড়-চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। ৯৯৯-এ ফোন করেছিলেন সুমি নিজেই। পরে পুলিশ রুবেল ও সুমিকে আটক করে।

পুলিশ সুপার বলেন, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। রুবেল ও সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এক স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি দুল উদ্ধার করেছে। সোমবার সুমি ওই দুল দুটি ওই স্বর্ণকারের কাছে বিক্রি করেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য ওই স্বর্ণকারকেও আটক রাখা হয়েছে।

নিহতের ছেলে মারুফ হোসেন বনি জানান, সোমবার রাতেও মাকে খুঁজে না পেয়ে তিনি রুবেলের বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তারা জানান, প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এদিকে স্থানীয়রা জানান, সুমি খাতুনের বিরুদ্ধে আগেও নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে জুসের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মেশানোর একাধিক অভিযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩

আপডেট সময় ০২:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬