ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু

জাতিসংঘে হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি, ভেটোর ইঙ্গিত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

হরমুজ প্রণালি ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে চীন। প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচনকে ‘অনুপযুক্ত’ উল্লেখ করে বেইজিং স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো প্রস্তাব সংকট সমাধানে সহায়ক হবে না।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং বলেন, হরমুজ পরিস্থিতি নিয়ে একপেশে অবস্থান গ্রহণ করে কোনো প্রস্তাব পাস করা হলে তা সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হলো সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।

নিরাপত্তা পরিষদে জমা দেওয়া মার্কিন-বাহরাইনের খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটে উঠলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত মাসেও প্রায় একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিরুদ্ধে চীন ও রাশিয়া ভেটো প্রয়োগ করেছিল। তখন দুই দেশই অভিযোগ তোলে, প্রস্তাবের ভাষা সম্পূর্ণ একপেশে এবং তা কেবল ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি।

জাতিসংঘভিত্তিক সংবাদমাধ্যম ‘পাসব্লু’ তে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফু চং বলেন, “আমরা মনে করি না যে এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক। এমনকি এর জন্য নির্ধারিত সময়ও মোটেও উপযুক্ত নয়।”

তিনি আরও বলেন, “এই জটিল মুহূর্তে কোনো জোড়াতালির প্রস্তাব পাস করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে সব পক্ষকে আন্তরিক কূটনৈতিক আলোচনায় উৎসাহিত করা।”

চীনের এই অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরাশক্তিগুলোর মধ্যে বিভক্তিও নতুন করে সামনে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জাতিসংঘে হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি, ভেটোর ইঙ্গিত

আপডেট সময় ১১:৫২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬