ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য নিহত হয়েছেন। এ হামলায় দায় স্বীকার করেছে সন্ত্রাসীগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

আফগান সীমান্তঘেঁষা বাজাউর জেলা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী তৎপরতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী সেনাদের ভিড়ে বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

হামলার পরপরই টিটিপি এক বিবৃতিতে এর দায় স্বীকার করে।

তবে ঘটনার পর এলাকায় কোনো নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানি কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত

আপডেট সময় ১২:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬