ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বজনপ্রীতি বা কারও প্রভাবে তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প সরকার নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীতে পকেট ভারি করতে প্রকল্প নেয়া হত। এক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণলায় ছিল ‘ঠুঁটো জগন্নাথ’। অকারণে প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে।

রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর বলেন, অনিয়ম-দুর্নীতির কারণেই বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। অপ্রয়োজনীয় ব্যয় বেড়েছে, যা মেটাতে গিয়ে ঋণের চাপে পড়েছে দেশের অর্থনীতি।

তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে নীতি কৌশল প্রণয়ন করছে সরকার। এজন্য সরকারি কর্মকাণ্ড সংশ্লিষ্ট যাবতীয় তথ্য জনগণের সামনে নিয়মিত তুলে ধরা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৯:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬