ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দল হিসেবে দেখতে হবে আমরা কোথায় ভুল করেছি: শান মাসুদ

আকাশ স্পোর্টস ডেস্ক :

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের পঞ্চম দিনের লড়াইয়ের শেষ মুহূর্ত চলছে। জয়-পরাজয়ের সমীকরণ নিয়ে মাঠে নামা শান্ত বাহিনী শেষ দিনে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। নাহিদ রানার শর্ট বলে শাহিন আফ্রিদির ব্যাট ছুঁইয়ে ওঠা বলটি শর্ট লেগে সহজ ক্যাচে পরিণত করেন মাহমুদুল হাসান জয়।

বলটা ব্যাটে লেগেছিল কিনা, সেই এক মুহূর্তের অপেক্ষায় যেন থমকে গিয়েছিল পুরো মিরপুর স্টেডিয়ামের দর্শক গ্যালারি। আর গ্যালারির কয়েক হাজার দর্শক হঠাৎ নিস্তব্ধ। বড়পর্দার দিকে স্থির চোখ সবার। এরপরই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে ভেসে উঠল ‘আউট’। মঙ্গলবার (১২ মে) সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলো স্টেডিয়াম। উল্লাসে মেতে উঠেন ক্রিকেটপ্রেমীরা।

সেই সঙ্গে নিশ্চিত হয় নাহিদ রানার ৫ উইকেট, সঙ্গে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও অবিস্মরণীয় এক জয়।

শেষ দিনে এক সেশনেই পাকিস্তানের ৭ উইকেট নেই। আর এমন উইকেট হারানোর পর হাত থেকে ফসকে গেছে সিরিজের প্রথম টেস্টও। পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। অবশ্য এ হারের দায় নির্দিষ্ট কাউকে দিতে নারাজ পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদ।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি কখনই দোষারোপের খেলায় বিশ্বাস করি না, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। তবে আমার প্রচেষ্টা সবসময় এটাই যে, একটি ভালো টেস্ট দল হিসেবে গড়ে উঠতে আমরা কী ভালো করছি এবং কোথায় আরও উন্নতি করা যায়।’

তিনি বলেন, ‘হারের পর আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক। তবে আমাদের বিষয়টিকে বাস্তবিকভাবে দেখতে হবে। আপনার পয়েন্টটি একদিক থেকে ঠিক। কিন্তু একটা দল সবসময় অভিজ্ঞ ও নতুনের সংমিশ্রণে তৈরি হয়।’

সফরকারী অধিনায়ক বলেন, আপনাকে আলোর কথাও ভাবতে হবে। আমার মনে হয় না ৭৫ ওভার খেলা সম্ভব ছিল। আর একটা সময় গিয়ে আপনাকে কন্ডিশন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। দুজন সেট ব্যাটার যখন খেলতে নামল, তখন আমরা ভালো অবস্থানে ছিলাম।

শান মাসুদ বলেন, ‘টার্নিং পয়েন্টের কথা যদি বলি— তাহলে ম্যাচে অনেক টার্নিং পয়েন্ট ছিল। আমরা একজনের ওপর দায় দিতে পারি না। আমাদের দল হিসেবে দেখতে হবে, আমরা কোথায় ভুল করেছি।’

তিনি বলেন, ‘দেখুন, একটু আগেও আমি যেটা বললাম পাঁচ দিনের একটা টেস্ট ম্যাচকে আপনি একটা আউট কিংবা ঘটনার ওপর দায় চাপিয়ে দিতে পারেন না। কারণ অনেক কিছুই আছে, যেটা দল হিসেবে আমাদের ভালো করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দল হিসেবে দেখতে হবে আমরা কোথায় ভুল করেছি: শান মাসুদ

আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬