ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

চিরকুটে ‘আমি প্রতিষ্ঠিত হব’ লিখে স্কুলছাত্র নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লিখন মজুমদার পবন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তার খোঁজ মিলছে না। লিখনের লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে তার পরিবার।

এ ঘটনায় লিখনের মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ জিডি করেছেন। লিখনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।

লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে। মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে সে।

পরিবারের লোকজন জানায়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি চিরকুট রেখে যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি প্রতিষ্ঠিত হব, আমি এতিম’। পরিবারের উদ্দেশ্যে বিদায় বার্তাও দেয় সে। চিরকুটে লিখন বিদেশে যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথা উল্লেখ করে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।

লিখনের বড় ভাই আপন বলেন, ‘তার ওপর কারও রাগ বা অভিমান নেই। পড়াশোনার জন্যও কোনো বাড়তি চাপ ছিল না। পরিবারে কোনো ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়ারহস্যজনক।’ তিনি জানান, আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে লিখনের সন্ধান মেলেনি। কেউ খোঁজ পেলে জানানোর অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, ‘জিডির সূত্র ধরে লিখনের সন্ধান চলছে। লিখনের মোবাইল ফোন নম্বর এখনও পাইনি। তবে আমরা চেষ্টা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

চিরকুটে ‘আমি প্রতিষ্ঠিত হব’ লিখে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট সময় ০৮:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬