ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সবশেষ নিউজিল্যান্ড এবং চলমান পাকিস্তান সিরিজে বাড়তি পুরস্কারের ব্যবস্থা রেখেছে তামিম ইকবালের বর্তমান অ্যাড-হক কমিটি। মূলত দেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে বাইক উপহারের রীতি তৈরি করেছে বিসিবি। সেই ধারায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে থাকছে আরও বড় পুরস্কার।

বাইকের বদলে বিলাসবহুল চেরি গাড়ির ব্যবস্থা করেছেন তামিম। এ নিয়ে আজ মঙ্গলবার মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিসিবি সভাপতি তামিম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি।

তামিম বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেওয়া হবে। গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তামিম দায়িত্ব নেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ বেড়েছে, ‘আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা জড়িত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন। এটা পুরোটাই বিসিবিকে। বোর্ড সবচেয়ে বড় জিনিস, এরপর ইন্ডিভিজ্যুয়াল।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

আপডেট সময় ০১:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬