ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে’ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয়-আন্তর্জাতিক তদন্ত হবে : জাহেদ উর রহমান এনবিআর সংস্কার ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয় : অর্থমন্ত্রী ইমরান খানের চিকিৎসা অধিকার ইস্যুতে আইনি লড়াই এবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের আরও দুই মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বিশ্বকাপ বর্জন; তদন্ত কমিটিতে বাশার পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিশ্বকাপ বর্জন; তদন্ত কমিটিতে বাশার

আকাশ স্পোর্টস ডেস্ক : 

যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বেশ কিছুদিন আগে বলেছিলেন-এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারটি খতিয়ে দেখবেন তারা।

তার সেই কথা অনুযায়ী এবার নেওয়া হলো পদক্ষেপ। বিশ্বকাপে না খেলার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই তদন্ত কমিটিতে ক্রিকেট আঙিনার প্রতিনিধি হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক এখন জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন।

কমিটির প্রধান করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যাকে। হাবিবুলের সঙ্গে কমিটির অন্য সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, এনএসসির প্রজ্ঞাপনে যাকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবেও উল্লেখ করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করার বিষয় পর্যালোচনামূলক প্রতিবেদন প্রণয়ন ও বিষয় সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশের বিশ্বকাপ বর্জন; তদন্ত কমিটিতে বাশার

আপডেট সময় ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬