ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

নিহতরা হলেন- সিলেট সদর থানার ঘাসিটোলার কমলা কান্তর ছেলে কৃষণ (৪৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বদনী ভাংনা এলাকার শরাফত আলীর ছেলে আজহারুল ইসলাম (৩৬) রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে মো সেলিম (৩৮)।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ চোরচক্র বাগচালা এলাকার একটি গরুর খামারে হানা দেয়। তারা গোয়ালঘর থেকে গরু বের করে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে যান। পরে এলাকাবাসী তিনজনকে ঘেরাও করে আটক করে এবং হাত-পা বেঁধে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, একজন হাসপাতালে নেওয়ার পথেই মারা যান এবং বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফুলবাড়িয়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরে এলাকায় চুরির ঘটনা বেড়েছে। শনিবার রাতে পিকআপ ভ্যান নিয়ে চোরেরা এলাকায় প্রবেশ করে। গরু চুরির প্রস্তুতির সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে। পরে শতাধিক মানুষ একত্রিত হয়ে তাদের মারধর করে।”

ওসি শহিদুল ইসলাম বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।”

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

আপডেট সময় ০১:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬