ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার সকালে ফতুল্লার ভূইগর গিরিধারা এলাকার ৬ নম্বর সড়কের একটি আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সবজি বিক্রেতা মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০) এবং তাদের তিন সন্তান-মুন্না (১২), মুন্নি (১০) ও কথা (৭)। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে ঘরের ভেতর আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ ছিল। বন্ধ ঘরে গ্যাস জমে যাওয়ায় কোনো একটি আগুনের উৎস-সম্ভবত লাইটার জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে পুরো পরিবার দগ্ধ হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

আপডেট সময় ০১:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬