ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তদবিরেও ছাড় মিলবে না চাঁদাবাজদের, কঠোর অবস্থানে ডিএমপি শাপলা চত্বর গণহত্যার তথ্য লুকানোর অভিযোগে দীপু মনিসহ অন্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত:চিফ প্রসিকিউটর পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে: দেবপ্রিয় ভট্টাচার্য জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ফুটবল বিশ্বকাপের আয়োজক ফিফা, ট্রাম্প বা আমেরিকা নয়: ইরান পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা : ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ফ্রান্সে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাওয়া এক বাংলাদেশি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ফরাসি পুলিশ তদন্ত শুরু করেছে।

রোববার (৩ মে) রাতে তার আবাসিক হোস্টেল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি ফরেনসিক পরীক্ষার জন্য প্যারিসের নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাংলাদেশি শিক্ষার্থীর নাম মহাদেব ঘোষ (২৪)। তিনি প্যারিসে অবস্থিত একটি বিজনেস স্কুলে এমবিএ প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়কারী ফোনে প্রথমে বিষয়টি মহাদেবের পরিচিতজনদের জানান। পরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

মহাদেব ঘোষ বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায়ের ছেলে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চান শান্ত

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আপডেট সময় ১১:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬