ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আওয়ামী সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে’:আজহারুল ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। শিক্ষার মান এতটাই নিচে নেমে গেছে, যা দেখলে লজ্জা হয়। তারা শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

শনিবার (২ মে) বিকালে বদরগঞ্জ মডেল হাইস্কুলের হলরুমে উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে জাতীয় সংসদে জানিয়েছে যে, এই বছর স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। যদি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো যায়, তবে শিক্ষকদের সমস্যা সমাধান, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তাই সরকারকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যার সমাধানে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা আত্মত্যাগের মাধ্যমে দেশকে নতুন পথে এগিয়ে নিয়েছে। সরকার যদি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়, তবে তার পরিণতি ভালো হবে না। দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করেছেন। একইভাবে বেগম খালেদা জিয়াও ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন।

শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। শিক্ষকদের সমস্যা সমাধান ও তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। যারা সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে শিক্ষার পরিবেশ ব্যাহত হয়।

বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি তারাগঞ্জ উপজেলাতেও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আওয়ামী সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে’:আজহারুল ইসলাম

আপডেট সময় ১১:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬