ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত

শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে এই শ্রমিকের এই রক্তই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে বলে বিশ্বাস করি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ৩১ দফা উনি নির্বাচনের আগে প্রণয়ন করেছিলেন এই ৩১ দফার ভিতর বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উনি গ্রহণ করেছেন।

শুক্রবার (১ মে) সকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক দল সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শ্রমিকদের কষ্টার্জিত কোন টাকা বিএনপির নেতাকর্মীদের পকেটে যাবে না।

আগামীতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিক নেতা নির্বাচিত করা হবে। ঘরে বসে করা কমিটি গ্রহণযোগ্য হবে না। গত ১৭ বছরে আওয়ামীলীগ নেতারা বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির টাকা পকেটে তুলেছে। শ্রমিকদের নানা ভাবে ঠকিয়েছে। আমরা তা হতে দেবো না। আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবো।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ। এর আগে জেলা প্রশাসন ও শ্রমিক দলের উদ্যোগে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু

আপডেট সময় ০৭:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬