ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ থেকে অগভীর একটি জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পের এস/৪ বি/৭ ব্লকের অন্তর্গত জলাশয়ে পানিতে ভাসমান বোরকা পরিহিত অবস্থায় মরদেহটি ভেসে উঠতে দেখা যায়।

খবর পেয়ে ১৪ এপিবিএনের আওতাধীন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আশপাশের রোহিঙ্গা নারীদের সহযোগিতায় মরদেহটি লেকের পাড় থেকে উদ্ধার করে তোলা হয়।

ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আবু হানিফা জানিয়েছেন, মরদেহটির ছবি তুলে স্থানীয় মাঝিদের গ্রুপে পাঠানো হলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত নারী মরজান (৩৩) ক্যাম্প -১৯ এর এ/৬ ব্লকের বাসিন্দা হাশেম উল্লাহর স্ত্রী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানিয়েছেন, এ নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬