ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কলাবাগান থানার এসআই ‘নিখোঁজ’

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) ‘নিখোঁজ’ হয়েছেন। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় জিডি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

থানার ওসি মো. ফজলে আশিক বলছেন, ৩২ বছর বয়সী এসআই রাকিবুল হাসান সরকার মঙ্গলবার রাত্রিকালীন ডিউটির কথা বলে বেরিয়ে যান। মঙ্গলবার এসআই রাকিবের রাত্রিকালীন ডিউটি ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হয়। চা খেয়ে আবার ব্যারাকে ঢোকে। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হয়।

তিনি বলেন, তারপর থেকে তার খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং সারা দেশের সব থানায় আমরা বার্তা দিয়েছি।

পরিবারের সদস্যরাও এসআই রাকিবের কোনো খোঁজ জানে না বলে তথ্য দেন ওসি ফজলে আশিক।

তিনি বলেন, পরিবারের লোকজন বলছে, স্বাভাবিক ছেলে। কোথায় গেল তারাও বুঝতে পারছে না। কারো সঙ্গে কোনো পারিবারিক বিরোধের তথ্যও পাওয়া যায়নি।

রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে। তিনি থানা পুলিশের জন্য নির্ধারিত ব্যারাকে থাকতেন।

পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার নাসিম এ-গুলশান বলেন, আমরা তার লোকেশনের বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাইনি। কারণ ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই তার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। আমরা এটা জানার চেষ্টা করছি।

ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে কোনো অস্ত্র ছিল না বলেও নিশ্চিত করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

কলাবাগান থানার এসআই ‘নিখোঁজ’

আপডেট সময় ০৯:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬