ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্বালানি তেল নিয়ে ২ গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ‎বুধবার সকাল ১০টার দিকে মির্জা ফিলিং স্টেশনের সামনে ১২ রশিয়া গ্রাম ও দাদনচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, তেল নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।‎ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হকের নেতৃত্বে পুলিশের দুটি দল দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচলও স্বাভাবিক হয়।

‎এদিকে দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আযমের নেতৃত্বে উভয় গ্রামের ৫ জন করে মোট ১০ জন প্রতিনিধি নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুপুরে সমঝোতা সভার আয়োজন করা হয়। পরে ইউএনও ও ওসির মধ্যস্থতায় মীমাংসা করা হয়।

‎জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পেট্রল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির মধ্যস্থতায় মীমাংসা করা হয়।

ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি দুইটি ককটেল বিস্ফোরণ কথা জানান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্বালানি তেল নিয়ে ২ গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

আপডেট সময় ১০:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬