ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘৫ মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়’: নুরুল হক নুর

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।’

নুরুল হক বলেন, ‘আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।’

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নুরুল হক এ কথাগুলো বলেন।

বিরোধী জোটকে উদ্দেশ করে নুরুল হক আরও বলেন, ‘আমার বিরোধী দলের বন্ধুদের বলব, আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ বছর এই সরকারের গঠনমূলক সমালোচনা করুন এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর এগিয়ে নিয়ে যাব।’

বিএনপি জোটের এই সংসদ সদস্য বলেন, জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল, যে বিষয়গুলোতে আমরা একসঙ্গে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে। জনগণ যার পক্ষে ম্যান্ডেট দেবে, তারা তাদের মতো করে করবে। আজকে জুলাই সনদের যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অব ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা…সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে…। আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘৫ মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়’: নুরুল হক নুর

আপডেট সময় ১০:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬