ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে: সেতুমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের ভদ্রতার দিন শেষ, রাইফেল হাতে ইরানকে হুমকি ট্রাম্পের প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেফতার যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ জরুরি : অর্থমন্ত্রী রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে: পুতিন

অবতরণের সময় অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের প্যারাফিল্ড বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুরো এলাকায় জরুরি পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিমানটি অবতরণের চেষ্টা করার সময় একটি হ্যাঙ্গারে (বিমান রাখার গ্যারেজ বা শেড ) আঘাত করে। আঘাতের পরপরই এলাকায় কালো ধোঁয়ার বড় স্তম্ভ দেখা যায় এবং দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনায় বিমানের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হ্যাঙ্গারের ভেতরে থাকা ১১ জন কর্মী গুরুতর দগ্ধ হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে চারজনকে রয়্যাল অ্যাডিলেড হাসপাতাল এবং সাতজনকে লায়েল ম্যাকইউইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর প্যারাফিল্ড বিমানবন্দর সব ধরনের বিমান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা সংস্থা জানিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট ডায়মন্ড ডিএ ৪২ ধরনের এই বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রাজধানী ক্যানবেরা ও ব্রিসবেন থেকে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে, যারা ধ্বংসাবশেষ পরীক্ষা ও প্রমাণ সংগ্রহ করছে।

এ বছর এটিই প্যারাফিল্ড বিমানবন্দরের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলেও চালক প্রাণে বেঁচে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে: সেতুমন্ত্রী

অবতরণের সময় অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

আপডেট সময় ০২:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬