ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের পরিচয় মিলেছে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সমকালকে বলেন, নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের নাম খন্দকার নাইম আহম্মেদ টিটন (৩৮)। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, টিটন রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার বাসিন্দা।

এর আগে, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী লালবাগ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেজবাহ রহমান তাহসিন জানান, নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের পাশে গুলির ঘটনা ঘটে। হামলাকারী তিনবার গুলি ছুড়ে শাহনেয়াজ হলের দিকে চলে যায়। পরে আবার ফিরে এসে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দ পেয়ে এগিয়ে গেলে তিনি একজনকে পড়ে থাকতে দেখেন। তখন তিনিসহ অন্যরা গুলি ছোড়া ব্যক্তিকে ধাওয়া করেন। ওই সময় হামলাকারী তার সহযোগীর মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।

গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া রতন হোসেন জানান, মোটরসাইকেলে দুজনকে দেখা গেছে। একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, অপরজন নেমে গুলি ছোড়েন। দুজনের মুখেই মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।

নিউমার্কেট থানা পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি গুলির চিহ্ন ছিল। তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও প্রিন্টের হাফ হাতা শার্ট।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু হেফাজতে

নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ

আপডেট সময় ১০:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬