ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। সম্প্রতি এ সম্পর্কিত ছড়িয়ে পড়া ফটোকার্ড ও ভিডিও ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সম্প্রতি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিটিভির নামে সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষক একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি শিক্ষামন্ত্রীর বরাতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট যাচাই করে এমন কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, আলোচিত দাবিটিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন।

অর্থাৎ, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি।

সুতরাং, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ‘সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বিটিভির বরাতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রাপ্তবয়স্ক মানুষকে চরিত্র দিয়ে বিচার করা উচিত: প্রভা

প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার

আপডেট সময় ০২:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬