ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

আইভী আগে থেকেই আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু জামিন পাওয়ার পর তাকে আবারও নতুন দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এভাবে বারবার নতুন মামলায় তাকে জড়ানো কেন অবৈধ হবে না, আদালত তা জানতে চেয়েছেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মোতাহার হোসেন সাজু। শুনানি শেষে আইনজীবীরা জানান, আইভী আগে থেকেই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন, কিন্তু এর মধ্যেই তাকে নতুন দুটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ (গ্রেফতার দেখানো) করা হয়। এই শ্যোন অ্যারেস্ট করার বৈধতাকে চ্যালেঞ্জ করেই আদালতে রিট করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আইভীকে আসামি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের বিরুদ্ধে করা ওই হত্যা মামলায় আইভী ছিলেন ১২ নম্বর আসামি। এরপর থেকে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে।

আদালতের আজকের এই আদেশের ফলে তাকে নিয়ে বারবার নতুন মামলার আতঙ্ক আপাতত কাটল বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

আপডেট সময় ০৮:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬