ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির নেতার পদত্যাগ

আকাশ জাতীয় ডেস্ক:

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা।

শনিবার ফেসবুকে ছাত্রশিবির নেতা লিখেন, ‌‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন।

আজ ব্যক্তিগত একটি সিদ্ধান্তের বিষয়ে আপনাদের অবগত করার জন্য এই পোস্টটি লিখছি। দীর্ঘ দিন ধরে আমি ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহিপুর থানা শাখার’ সাথে যুক্ত ছিলাম এবং সেখানে একটি সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ পথচলায় আমি অনেক কিছু শিখেছি এবং অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে।

তবে সময়ের সাথে সাথে এবং সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমি বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি মনে করি, দেশের সেবা এবং নৈতিক কাজের ক্ষেত্র শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমি এখন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই।’

‘তাই আজ থেকে আমি আমার বর্তমান সাংগঠনিক পদ এবং উক্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি গ্রহণ করছি। ভবিষ্যতে আমি আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা রাখছি না। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং দীর্ঘ চিন্তাভাবনার ফসল।’

তিনি আরও লিখেন, ‘যাদের সাথে অতীতে কাজ করেছি, তাদের প্রতি আমার সম্মান ও শুভ কামনা রইল। তবে এখন থেকে আমি কেবল সাধারণ একজন নাগরিক হিসেবে নিজের পেশা, পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে যেতে চাই। সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির নেতার পদত্যাগ

আপডেট সময় ১১:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬