ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় পাঁচ শিশুসহ ৩৮ জনেরও বেশি আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) কাউকা অঞ্চলের কাজিবিওর এল টানেল সেক্টরে একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। এই প্রাণঘাতী ঘটনার পর ওই অঞ্চলের কর্তৃপক্ষ সরকারিভাবে কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে।

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান বেসামরিক নাগরিকদের ওপর চালানো এই হামলাকে নিবিচার আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধির বিরুদ্ধে সরকারের কাছে ধারাবাহিক পদক্ষেপের দাবি জানান।

সামাজিক মাধ্যমে গভর্নরের শেয়ার করা একটি ভিডিওতে বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স, দুমড়ানো-মুচড়ানো যানবাহন এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা যায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুম্রাভো পেত্রোও এই হামলার কঠোর নিন্দা জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী বলে অভিহিত করেছেন।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এই ঘটনাকে একটি সুস্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই হামলার জন্য কলম্বিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ইভান মোরডিস্কো-এর নেটওয়ার্ক এবং হাইমে মার্তিনেজ গোষ্ঠীকে দায়ী করেছেন। এরা মূলত ২০১৬ সালে সরকারের সাথে যুগান্তকারী শান্তি চুক্তি স্বাক্ষরকারী বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী ফার্ক (FARC)-এর ভিন্নমতাবলম্বী অংশ।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় সরকারি অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জেনারেল লোপেজ জানান, গত দুই দিনে ওই অঞ্চলে অন্তত ২৬টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে জামুন্ডিতে পুলিশ স্টেশনে গোলাগুলি, এল টাম্বোতে রাডার স্থাপনায় ড্রোন হামলা এবং কালি ও পালমিরায় সামরিক ঘাঁটির কাছে গাড়ি বোমা বিস্ফোরণের মতো ঘটনা রয়েছে। কাওকা এবং ভ্যালে দেল কাওকা মূলত মাদক পাচারকারী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বেআইনি কার্যকলাপের একটি প্রধান কেন্দ্র। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ অপরাধীদের কঠোর জবাব দেওয়ার উশিয়ারি দিয়েছেন। এদিকে, ভিন্নমতাবলম্বী গোষ্ঠীর নেতা ও এসব হামলার নেপথ্যে থাকা অপরাধীদের ধরতে সরকার ইতিমধ্যে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও ঘোষণা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

আপডেট সময় ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬