ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

শর্ত পূরণে আলোচনা অংশ নেবে ইরান: ইব্রাহিম আজিজি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

এই আইনপ্রণেতা আইআরজিসি-র একজন সাবেক কমান্ডার। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর অর্থ যেকোনো মূল্যে আলোচনা করা কিংবা অন্য পক্ষের গৃহীত যেকোনো পন্থা মেনে নেওয়া নয়।

তিনি বলেন, ইরান কিছু নির্ধারিত বিষয়ে আলোচনা এগিয়ে নিতে চায়, সেগুলো অবশ্যই পালন করতে হবে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেলে তেহরান আলোচনায় অংশ নিতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরান ‘রণক্ষেত্রের ধারাবাহিকতা’ হিসেবে দেখছে বলে জানান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কার্যকলাপ কঠোরভাবে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা দ্বারা পরিচালিত।

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় তেহরান অংশ নিতে চায় কিনা, এমন প্রশ্নের জবাবে আজিজি বলেন, ইরান জাতীয় স্বার্থের ভিত্তিতে কাজ করে এবং দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তার সবই করবে।

তিনি এই আলোচনায় অংশগ্রহণকে রণক্ষেত্রে দেশটির প্রচেষ্টারই একটি সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেছেন। আজিজি বলেছেন, আমরা বর্তমান আলোচনাকে রণক্ষেত্রের ধারাবাহিকতা হিসেবে দেখছি এবং এর মধ্যে রণক্ষেত্র ছাড়া আর কিছুই দেখছি না। যদি এটি এমন কোনো সাফল্য এনে দেয় যা রণক্ষেত্রের সাফল্যকে ধরে রাখতে পারে, তবে আলোচনার এই ক্ষেত্রটিও আমাদের জন্য একটি সুযোগ করে দিবে। কিন্তু যদি আমেরিকানরা তাদের জবরদস্তিমূলক আচরণের ভিত্তিতে এটিকে অতিরিক্ত দাবির ক্ষেত্রে পরিণত করতে চায়, তবে তা নয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তার জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের মিছিল: গ্রেপ্তার বেড়ে ৭

শর্ত পূরণে আলোচনা অংশ নেবে ইরান: ইব্রাহিম আজিজি

আপডেট সময় ১১:২০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬