ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজশাহীর পুঠিয়ায় নেশা করার জন্য চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুয়েল প্রতিদিনের মতো শুক্রবার সকালে দোকান খুলে বসেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি বের করে জুয়েলের বুকে আঘাত করেন। এ সময় জুয়েল দোকানের ভেতরে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় স্থানীয় ব্যবসায়ীরা ছুটে গিয়ে মাইনুলকে আটক করে বাজারের সামনের একটি খুঁটিতে বেঁধে রাখেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং গণধোলাই দিয়ে দোকানের সামনের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ওসি আরও বলেন, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাইনুল মাদকাসক্ত। নেশা করার টাকার জন্য তিনি জুয়েলের দোকানে চাঁদা নিতে গিয়েছিলেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০১:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬