ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে জীবিত উদ্ধার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানে একটি পাথরের খনি ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুল ওয়াহাব বলে জানিয়েছে রেসকিউ ১১২২।

এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, গত ৩১ মার্চ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলার রুস্তম তেহসিলের নাঙ্গাবাদ এলাকায় পাথর খনি ধসের ঘটনা ঘটে। ফলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যান। এ ঘটনায় আটজন শ্রমিক নিহত হন।

রেসকিউ ১১২২-এর কর্মকর্তা সৈয়দ আব্বাস এক ভিডিও বার্তায় জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুল ওয়াহাব। তিনি মোহমান্দ জেলার বাসিন্দা।

দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা দেওয়া শুরু হয়।

তিনি আরও জানান, এর আগে আটকেপড়া সবার হিসাব মিলিয়ে দেখা হয়েছিল, তবে একজন নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

উদ্ধারকৃত ব্যক্তিকে বর্তমানে মারদান মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভূমিধস একটি নিয়মিত ঝুঁকি। বিশেষ করে আপার দির, চিত্রাল, কোহিস্তান এবং সোয়াতের মতো পার্বত্য অঞ্চলে খাড়া ঢাল ও ভঙ্গুর ভূপ্রকৃতির কারণে এসব এলাকার মানুষ সবসময়ই ঝুঁকির মধ্যে বসবাস করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে শ্রমিককে জীবিত উদ্ধার

আপডেট সময় ১১:৫৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬