ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা: আইআরআই খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২

২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’

আকাশ জাতীয় ডেস্ক:  

জ্বালানি সংকট মোকাবিলায় ও স্থিতিস্থাপকতা নিশ্চিতে ২০০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ। বুধবার জাপানের উদ্যোগে এশীয় দেশগুলোর এক সম্মেলনে অংশ নিয়ে এ অর্থ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ অর্থ ঋণ নাকি অনুদান হিসেবে চাওয়া হয়েছে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এই যে খোঁচাখুঁচির চেষ্টা, এখানে খোঁচাখুঁচির কিছু নাই।

বুধবার দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাস অনলাইন সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেন তিনি।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া। এছাড়া ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে প্রতিনিধিরা এতে অংশ নেন।

সম্মেলন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সম্মেলনে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। দেশগুলো ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে। জাপান মনে করেছে যে জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়াভিত্তিক একটা ব্যবস্থা থাকা দরকার।

২০০ কোটি ডলার নিয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে জানিয়েছেন সংকট মোকাবিলায় বাংলাদেশের ২০০ কোটি ডলার দরকার আন্তর্জাতিক অংশীদারদের থেকে।

এ ২০০ কোটি ডলার কি ঋণ নাকি অনুদান হিসেবে চাওয়া হয়েছে– উত্তরে হুমায়ুন কবির বলেন, এই যে খোঁচাখুঁচির চেষ্টা, এখানে খোঁচাখুঁচির কিছু নাই। বিষয়টি ইতিবাচকভাবে দেখেন।

কেউ অর্থ দিতে চেয়েছে কি না– উত্তরে তিনি বলেন, খালি টাকার কথা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। এরকম বিষয়গুলো থেকে বের হতে হবে। বাংলাদেশ আর ভিক্ষুক দেশ নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’

আপডেট সময় ১১:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬