ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্নাতক পাস ছাড়া স্কুল-কলেজের সভাপতি নয়, কঠোরভাবে পরিপত্র অনুসরণের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল-কলেজ) অ্যাডহক কমিটি গঠন নিয়ে নতুন ও জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে অ্যাডহক কমিটির সভাপতি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ন্যূনতম স্নাতক (পাস) বা সমমান শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চের পরিপত্র কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রবিধানমালা-২০২৪ (৩১ আগস্ট ২০২৫-এর সংশোধনীসহ) অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সেগুলো হলো : প্রতিষ্ঠানের প্রধানকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য তিনজনের জীবনবৃত্তান্তসহ নাম প্রস্তাব করতে হবে; মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং জেলা বা উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে এই প্রস্তাব পাঠাতে হবে; সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা খ্যাতিমান সমাজসেবক এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে নাম প্রস্তাব করা যাবে; প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে শিক্ষা বোর্ড একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে; নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে কোনো ব্যক্তির শিক্ষা প্রসারে অনন্য অবদান বা বিশেষ যোগ্যতা থাকলে মন্ত্রণালয় তার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে; তবে সাধারণ ক্ষেত্রে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা বহাল থাকবে।

শিক্ষাবোর্ড জানায়, মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এই নতুন নীতিমালা কার্যকর করা হচ্ছে। এই নির্দেশনা অবিলম্বে প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

স্নাতক পাস ছাড়া স্কুল-কলেজের সভাপতি নয়, কঠোরভাবে পরিপত্র অনুসরণের নির্দেশ

আপডেট সময় ০৫:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬