ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

পাকিস্তানে আফগানিস্তানের হামলায় ৪ ভাই নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের বাজাউর জেলায় আফগানিস্তানের হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়া পাঁচ বছর বয়সি এক শিশু গুরুতর আহত হযেছে। খবর সামা টিভির।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, আফগান তালেবান সরকারের সীমান্তপারের গোলাবর্ষণে বাজাউর জেলায় বেসামরিক মানুষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এই হামলায় চার ভাই নিহত হয়েছেন এবং পাঁচ বছর বয়সি এক শিশু গুরুতর আহত হয়েছে। সীমান্তপারের এই হামলার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করা হয়েছে।

হামলাটি বাজাউর জেলার সালারজাই এলাকার তাবেস্তা লেতাই এলাকায় আঘাত হানে। এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় নিহত চার ভাইয়ের নাম সাজিদ, আয়াজ, রিয়াজ ও মুয়াজ।

তারার বলেন, আফগান তালেবান সরকারের পক্ষ থেকে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো মৌলিক মানবিক মূল্যবোধের গুরুতর লঙ্ঘন এবং এটি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সফল অভিযানের ফলে আফগান তালেবান বড় ধরনের চাপে রয়েছে। এই নৃশংস ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

পাকিস্তানে আফগানিস্তানের হামলায় ৪ ভাই নিহত

আপডেট সময় ১২:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬