ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান দূতাবাসের

আকাশ জাতীয় ডেস্ক: 

লেবাননের বিভিন্ন এলাকায় সংঘাত শুরু হওয়ার পর বাংলাদেশ দূতাবাস বৈরুতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কয়েকটি এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

রবিবার এক সতর্কবার্তায় বাংলাদেশ দূতাবাস দাহিয়েহ, বুর্জ আল-বারাজনেহ ও হাদাথসহ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, দক্ষিণ বৈরুতে ইসরাইলি বাহিনীর চলমান সামরিক অভিযানের কারণে এ পরামর্শ দেওয়া হয়েছে। এ অভিযানের ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

আক্রান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

লেবাননের রাজধানীর বিভিন্ন অংশে পরিস্থিতি ক্রমশ পরিবর্তিত হওয়ায় স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন পোশাকে যাত্রা শুরু পিআইএর কেবিন ক্রুদের

লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান দূতাবাসের

আপডেট সময় ০৮:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬