ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের ‘ঘাড় মটকে’ দেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তান যদি যুদ্ধ বন্ধ না করে তবে অত্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান বাহিনী ইতোমধ্যেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে যে আফগানিস্তানের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে।

গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের প্রতিশোধ হিসেবে আফগান বাহিনী পাল্টা আক্রমণ শুরু করার পর এই মন্তব্য করলেন তিনি।

কান্দাহারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মুজাহিদ অভিযোগ করেন, বর্তমানেও আফগানিস্তানের আকাশসীমায় পাকিস্তানের নজরদারি বিমান ও ড্রোন উড়ছে। তিনি আঞ্চলিক দেশগুলোকে পাকিস্তানের এই ‘অত্যাচার ও গুণ্ডামি’ বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান। তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আফগানিস্তান সব সময় শান্তিপূর্ণ সমাধান চায় এবং সংলাপের মাধ্যমে সমস্যার নিরসন প্রত্যাশা করে।

একই দিনে আফগান সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ফসিহউদ্দিন ফিতরাত পাকিস্তানি সামরিক জান্তাকে উদ্দেশ্য করে চরম সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী যদি আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা চালায়, তবে তারা ইসলামাবাদ বা অন্য কোনো বড় শহরেও নিরাপদ থাকবে না। একটি আঙুলের আঘাতের বদলে মুষ্টিবদ্ধ হাতের প্রচণ্ড আঘাত দিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করে তিনি আরও জানান, আফগান প্রতিরক্ষা বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ সক্ষম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের ‘ঘাড় মটকে’ দেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

আপডেট সময় ০৮:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬