ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

দুর্নীতি আর কেলেঙ্কারিকে কেন্দ্র করে উত্তাল আলবেনিয়া। রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী ইদি রামার পদত্যাগের দাবিতে আয়োজিত বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচি একসময় রণক্ষেত্রে রূপ নেয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে দফায় দফায় আতশবাজি ও পেট্রোল বোমা নিক্ষেপ করলে পরিস্থিতির চরম অবনতি ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাবেক প্রধানমন্ত্রী সালি বেরিশার নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টির হাজার হাজার সমর্থক সরকারের সদর দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সমবেত জনতার উদ্দেশে বেরিশা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ইদি রামা দেশকে দারিদ্র্য ও দুর্নীতির অতল গহ্বরে তলিয়ে দিয়েছেন। তিনি রামাকে একটি ‘রাজনৈতিক মৃতদেহ’ হিসেবে অভিহিত করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।

বেরিশার বক্তব্যের মাঝপথেই উত্তেজিত বিক্ষোভকারীরা সরকারি ভবনে হামলা শুরু করলে সংঘাত ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক এই অস্থিরতার মূলে রয়েছে আলবেনিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ। এই কেলেঙ্কারির জেরে তাকে বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে তিনি বিশেষ প্রসিকিউটরের তদন্তের মুখে রয়েছেন। যদিও বাল্লুকু তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন, তবে এই ঘটনা ইদি রামার সরকারকে প্রবল চাপের মুখে ফেলেছে। গত মাসে টানা চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করলেও একের পর এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলায় সরকারের ভাবমূর্তি সংকটে পড়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কোসিউ বিক্ষোভকারীদের এই কর্মকাণ্ডকে ‘ভণ্ডামি ও অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশ এই সহিংসতার দায়ে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে, যদিও বিরোধী দলের দাবি তাদের ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের লক্ষ্য থাকলেও আলবেনিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিনের তিক্ততা এবং পাল্টাপাল্টি দুর্নীতির অভিযোগ দেশটিকে এক অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা

আপডেট সময় ১১:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬