ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

আকাশ নিউজ ডেস্ক:

কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র (বিসিএওসি) ইয়ুথের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ”। তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঠিক অর্থ ব্যবস্থাপনার দক্ষতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মশালায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তরুণ অংশগ্রহণ করেন।

দুই ঘণ্টাব্যাপী এই ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারীরা সঞ্চয় ও বাজেট তৈরির কৌশল, প্রয়োজন ও চাহিদার পার্থক্য, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং-এর মৌলিক ধারণা এবং দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবমুখী ধারণা লাভ করেন। আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং দলীয় কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলোকে সহজ ও প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করা হয়।

অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত উপকারী ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিসিএওসি ইয়ুথ সেক্রেটারি সুবর্না খন্দকার ভবিষ্যতেও তরুণদের ব্যক্তিগত উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং জীবন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আয়োজকরা জানান, “মানি স্কিলস আর লাইফ স্কিলস”-এই বিশ্বাস থেকেই তরুণদের জন্য এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা ছোটবেলা থেকেই সচেতন আর্থিক অভ্যাস গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করতে সক্ষম হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

আপডেট সময় ১১:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬